মসজিদ, মাদরাসা, কবরস্থান ও ঈদগাহকে কেন্দ্র করে সমন্বিত ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা শরিয়তসম্মত বলে জানিয়েছেন ইসলামি আইন বিশেষজ্ঞরা। পরিকল্পিতভাবে এসব কমপ্লেক্সের অধীনে বৈধ মার্কেট বা বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে তা থেকে অর্জিত আয় দ্বিনি প্রতিষ্ঠানের পরিচালনায় ব্যয় করা যাবে, তবে এতে মসজিদের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে।
ফতোয়া অনুযায়ী, কমপ্লেক্সের উন্নয়নে যৌথ তহবিল গঠন করা গেলেও দাতাদের নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। কেউ বিশেষ কোনো খাতের জন্য অর্থ দিলে তা অন্য খাতে ব্যয় করা যাবে না। বিশেষ করে মাদরাসার লিল্লাহ বোর্ডিং, জাকাত ও ফিতরার অর্থ কোনো অবস্থাতেই মসজিদ নির্মাণ বা সাধারণ সংস্কারকাজে ব্যবহার করা অবৈধ।
এতে বলা হয়, প্রতিটি খাতের স্বতন্ত্র অধিকার এবং শরিয়ত নির্ধারিত অর্থ ব্যয়ের বিধান যথাযথভাবে মেনে চললে আমানত রক্ষা পাবে এবং দ্বিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।
