কুলিয়ারচরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সুমন ওরফে সজল দাস (২৮) ও মোরসালিন চৌধুরী (১৪) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। গত শনিবার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক ও রোববার তাদের আদালতে পাঠানো হয়। আদালত কিশোর মোরসালিনকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই বাসযাত্রীর গতিবিধি পুলিশের সন্দেহ হয়। পরে তাদের হাতে ব্যাগ থেকে মোট ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। ওসি মোজাম্মেল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।