মেহেরপুরে ক্রিকেট টুর্নামেন্টে দারিয়াপুর একাদশের জয়
অক্টোবর ২৫, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে দারিয়াপুর একাদশ জয়লাভ করেছে।
রোববার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় দারিয়াপুর একাদশ ২ রানে ম্যাক্স একাদশকে পরাজিত করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারিয়াপুর একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিপ্লব ৫২ রান করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাক্স একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাসিবুল সর্বোচ্চ ৪৫ রান করেন। দারিয়াপুর একাদশের পক্ষে সবুজ ৩টি উইকেট শিকার করেন।
খেলায় বিজয়ী দলের সবুজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাইদুর রহমান জিকো তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।
