বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি অনুসারে মহাষ্টমীর সকালে শুরু হয় পুজো।
Durga Puja 2026 উপলক্ষে বাঁকুড়ার জয়রামবাটিতে মা সারদার পবিত্র জন্মস্থানের মাতৃমন্দিরে রীতি মেনে অনুষ্ঠিত হল কুমারী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি অনুসারে মহাষ্টমীর সকালে শুরু হয় পুজো। এ বছর কুমারী রূপে পূজিতা হয় জয়পুর ব্লকের ডিহা গ্রামের সাড়ে পাঁচ বছরের সৃজিতা ভট্টাচার্য।