চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু সড়কের নতুন ব্রিজ এলাকায় ফুটপাত দখল করে ড্রাম রাখার দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
বিজ্ঞাপন
চসিক সূত্র জানায়, নতুন ব্রিজ এলাকার মীর পেট্রোল পাম্প-সংলগ্ন ফুটপাত অবৈধভাবে দখল করে ড্রাম রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে ফুটপাত থেকে ড্রাম অপসারণের কাজ শুরু করা হয়। একই সঙ্গে মঙ্গলবারের মধ্যে সব ড্রাম সরিয়ে ফুটপাত চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এমকেআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
