বাগেরহাটে বিএনপির শারদীয় শুভেচ্ছা ও সহায়তা পৌঁছে দিচ্ছেন ফকির তারিক
01/01/1970 12:00:00
স্টাফ রিপোর্টার
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও প্রীতি বিনিময় করছেন বিএনপি নেতারা। একই সাথে তারা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এবং জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলামের পক্ষ থেকে শারদীয় উৎসবের বিশেষ বার্তা।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বাগেরহাটের বিভিন্ন পূজামণ্ডপে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম। তিনি বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশল বিনিময় করছেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন।
এ সময় ফকির তারিকুল ইসলাম বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দল-মত-ধর্ম নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। শারদীয় দুর্গোৎসব যেন অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে রয়েছে।"
তিনি আরও জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন। মণ্ডপ কর্তৃপক্ষ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে আশাবাদ ব্যক্ত করেন।
