‘দ্বীপভূমি শ্রীলঙ্কা’ বইয়ের প্রচ্ছদ ও শ্রীলঙ্কার ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যপট।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
বই এর নাম – দ্বীপভূমি শ্রীলঙ্কা
লেখক – নীলকণ্ঠ
প্রকাশনা সংস্থা – মরালী প্রকাশনী
মূল্য – ১৫০ টাকা
মহাকাব্যিক ভূখণ্ড
ভারত মহাসাগর দিয়ে ঘেরা দ্বীপ শ্রীলঙ্কা। এক কালের বিদেশি ঔপনিবেশিকদের বেড়াজাল থেকে মুক্ত হয়ে স্বাধীনতার আলো দেখা। পরাধীনতার নাগপাশ ছাড়িয়ে অর্থনৈতিক দিক দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পথে এগোনো থেকে, বহু বছরের গৃহযুদ্ধে বিদীর্ণ এই দ্বীপভূমির আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভারের সঙ্গে সঙ্গে স্থানগুলোকে কেন্দ্র করে ছড়িয়ে থাকা অজস্র পুরাণ-গাথাকে এই বইতে তুলে এনেছেন লেখক। তার সঙ্গে মিলেছে ইতিহাসের আখ্যান। এই দ্বীপের নানা দর্শনীয় স্থানের সঙ্গে জড়িয়ে থাকা পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনির সম্ভার মিলে পাঠকের কাছে হাজির নতুন শ্রীলঙ্কা। মহাকাব্যিক এই ভূখণ্ড নিয়ে কৌতূহল নিরসন হবে বাঙালির।
