ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে ১৮ বছরেই থামল ক্রিকেটার হৃদয়ের জীবন
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন কয়েকমাস ধরে। অবশেষে হার মানলেন চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলা মেহেদী হাসান হৃদয়। প্রাণঘাতী ব্লাড ক্যান্সারে মারা গেছেন সম্ভাবনাময়ী বাঁহাতি পেসার।
শনিবার দুপরে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হৃদয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
শোকবার্তায় বিসিবি বলেছে, তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। লিউকেমিয়ার সঙ্গে লড়াইয়ে হেরে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদয় চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছিলেন এবং একজন সম্ভাবনাময় বাঁহাতি পেস বোলার হিসেবে পরিচিত ছিলেন। বিসিবি হৃদয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্ত ও অস্থিমজ্জার একটি দ্রুত বর্ধনশীল ক্যান্সারে ভুগছিলেন হৃদয়। তার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়েছিল বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়। গত জুলাইয়ে বিসিবি পাঁচ লাখ টাকা দেয়। একই পরিমাণ অর্থ সহায়তা দেয় ক্রীড়া মন্ত্রণালয়ও।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
