শারদীয় দুর্গোৎসবের সমাপনীতে দিনাজপুরে বিসর্জন পূজার পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত নারীদের ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন শেষে একে অপরকে সিঁদুর মাখিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন নারীরা।
বুধবার (২১ অক্টোবর) দিনাজপুরের বিভিন্ন পূজামণ্ডপে এ আয়োজন করা হয়। এ সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।
সিঁদুর খেলায় অংশ নেওয়া নারীরা দেবীর কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পরিবার ও স্বজনদের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁরা।
ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে পূজামণ্ডপগুলোতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি নেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
এমএস/
