প্রকাশিত: ১২:২২, ২০ অক্টোবর ২০২৬ আপডেট: ১২:২৭, ২০ অক্টোবর ২০২৬
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরে পৌঁছে ধর্মদাস রাধাগোবিন্দ মন্দিরে যাওয়ার পথে স্থানীয়দের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গাপূজার মন্দির পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়ক পথে বিশেষ বাসে করে দুপুর ১২টার দিকে বিভাগীয় নগরীর ধর্মদাস রাধাগোবিন্দ মন্দিরে পৌছান তিনি। স্বাধীনতা পরবর্তীতে এবারে প্রথম রাজধানীর বাহিরে রংপুরের দূর্গা মন্দির পরিদর্শনে আসেন সরকার প্রধান।
কয়েকজন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রংপুর নগরীর প্রেস ক্লাবের সামনে অবস্থিত ধর্মদাস মন্দিরে আসেন প্রধানমন্ত্রী। এখানে পূজারি ও ভক্তদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেই পাশেই কালি মন্দির পরিদর্শন শেষে ফের সড়ক পথে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখতে নগরীর সড়কের দুই পাশে মানুষের দীর্ঘ লাইন ছিল। হাত নাড়িয়ে রংপুরবাসীকেও অভিবাদন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নগরজুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। ব্যানার ফেস্টুন আর নানা সাজে সজ্জিত করা হয়েছে নগরীকে। বিশেষ করে প্রধানমন্ত্রীর পরিদর্শনকৃত নগরীর এই মন্দির দুটিকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ, বিজিবি, এসআরবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
