হাওড়ার সালকিয়ায় অন্য মেজাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চোরবাগানে মৃত বিকাশ ভট্টাচার্যের পরিবারের সঙ্গে দেখা করতে মন্ত্রী উমেশ রাইয়ের বাইকে চেপে সরু গলিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি। বাড়ি থেকে বেরোনোর সময় এক খুদে শিশুর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পুজোয় কটা জামা হয়েছে এবং কটা ঠাকুর দেখেছে, শিশুটিকে সেই প্রশ্ন করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে খুদের কথোপকথনের মুহূর্তের দৃশ্য দেখুন।