গাইবান্ধা জেলার নাগরিক প্লাটফর্মের উদ্দ্যোগে জেন্ডার সমতা, সেবা প্রাপ্তি, জলবায়ু ন্যায় বিচার, নারীর ক্ষমতায়ন ও আইন বাস্তবায়ন বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত ।
জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা(ফেসিং) প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপ এর কারিগরী সহযোগীতায়, কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারল্যান্ড দুতাবাস এর আর্থিক সহযোগীতায় ডেমক্রেসিওয়াচ এর ফেসিং প্রকল্পের নাগরিক প্লাটফর্ম সদস্য ও জেলা পর্যায়ে সরকারী ও বেসরকারী সেবাদানকারী সংস্থার কর্মকর্তাদের নিয়ে ১৪ অক্টোবর, গাইবান্ধা জেলার আঞ্জুমান মুফিদুল ইসলাম সভাকক্ষে ” জেন্ডার সমতা, সেবা প্রাপ্তি, জলবায়ু ন্যায় বিচার, নারীর ক্ষমতায়ন ও আইন বাস্তবায়ন বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত” হয়।
গাইবান্ধা জেলা নাগরিক প্লাটফর্ম এর আহ্বায়ক অধ্যক্ষ(অবঃ) জনাব মোঃ খলিলুর রহমান উক্ত সংলাপ সভার শুভ উদ্বোধন ঘোষনা করে এর সাফল্য কামনা করেন। ডেমক্রেসিওয়াচের ক্যাপাসিটি এন্ড আউটরিচ কোঅর্ডিনেটর জনাব মোঃ আব্দুস সেলিম সভায় একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয় ভিত্তিক আলোচনা করেন।
এছাড়া ডেমক্রেসিওয়াচ এর জেলা কর্মসূচী সমন্বয়কারী, সিনিয়র প্রোগ্রাম অফিসার, সাব ইন্সপেক্টর - শাম্মী আক্তার(নারী ও শিশু ডেস্ক - সদর থানা), ছিন্নমূল মহিলা সমিতির কর্মীবৃন্দ, DRDO মোঃ শফিকুল ইসলাম, উপ পরিচালক সমাজসেবা মোঃ ইমাম হাসিম, উপ পরিচালক যুব উন্নয়ন মোঃ হুমায়ুন কবির, বিভিন্ন বে সরকারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালকগন, ধর্মীয় প্রতিনিধি ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীগন উপস্থিত ছিলেন। সভায় জেন্ডার সমতা, সেবা প্রাপ্তি, জলবায়ু ন্যায় বিচার, নারীর ক্ষমতায়ন ও আইন বাস্তবায়ন বিষয়ক একটি অ্যাকশন প্লান করা হয়। সহযোগী সংস্থা হিসেবে গাইবান্ধা জেলায় ডেমক্রেসিওয়াচের সাথে যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ শেষে সদস্যগন নারীর প্রতি সহিংসতা দুর করা, বাল্য বিবাহ বন্ধ করা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গিকার ব্যাক্ত করেন।
আজকালের খবর/রাশেদুল মিলন
