২৪ অক্টো, ২০২৬ ৬:০৮:৩১ অপরাহ্ণ | ক্যাটাগরি: দেশের খবর
রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আজ ভোর সাড়ে ৫টার দিকে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় শিল্পী গাড়িতে ছিলেন না। গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মগবাজারে আসিফের নিজস্ব কার্যালয় রয়েছে এবং তার গাড়িটি ভবনের সামনে পার্ক করা ছিল। ভোরের দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের চিহ্নিত করতে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এরপর দেখলাম গাড়ির গ্লাসে গুলি লেগেছে।
ঘটনার সময়ের বর্ণনা দিয়ে আসিফ আকবর জানান, তিনি মগবাজারের অফিসে বড় ছেলের সঙ্গে কথা বলছিলেন। সিসি ক্যামেরায় অস্বাভাবিক কিছু দেখে নিচ থেকে নিরাপত্তা কর্মীরা গুলির বিষয়টি জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ৪-৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান। তিনি আরও জানান, এ নিয়ে পুলিশের কর্মকর্তারা তার বাসায় এসে কথা বলেছেন। আসিফ আকবর বলেন, তিনি নিয়মিত বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করেন, তবে এমন ঘটনার আশঙ্কা করেননি। বর্তমানে কারো প্রতি তার কোনো সন্দেহ নেই। পুলিশের তৎপরতায় প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছেন এই শিল্পী। ৪/৫ মিনিটের মধ্যে তারা এসে হাজির হলে আমি নিচে নামি। তবে আমি তো অনেক বিষয় নিয়েই কথা বলি, প্রতিবাদ করি। তারা তদন্ত করেই বের করবে মূল বিষয় কি।
সংবাদচর্চা.কম-এ প্রকাশিত/প্রচারিত কোন কন্টেন্ট (সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও) বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
