
নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রচার পত্র বিতরণ
বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে ভুল সিদ্ধান্ত ও দূর্বল পরিকল্পনার কারনে বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকট দিনদিন তীব্র হচ্ছে। এজন্য বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মাঝে বিএনপি সরকারকে নিয়ে জন্ম নেয়া বিভ্রান্ত এবং বিএনপি সরকারের উদ্যোগ গ্রহনের পরিকল্পনা সম্বলিত উদ্বদ্ধকরণ ও প্রচার পত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নীলফামারী জেলা শাখা।
রবিবার দিনব্যাপী শহরের ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবকদলের জেলা, পৌরসভা, সদর ও ইউনিয়ন ইউনিটের সকল সদস্যরা বিএনপি সরকারের উদ্যোগ গ্রহনের পরিকল্পনা সম্বলিত উদ্বদ্ধকরণ ও প্রচার পত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে শহরের পৌর মার্কেটস্থ বিএনপি কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোরশেদ আযম, সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু পারভেজ ও খালেদ বিন তুষারসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার গত দেড় দশকে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। তবে জ্বালানি তেল কোথা থেকে আসবে এবং এর অর্থের যোগান কিভাবে হবে, সেই বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা নেওয়া হয়নি। ফলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু সক্ষমতা থাকলেও জ্বালানি ও অর্থের অভাবে পর্যাপ্ত উৎপাদন বাড়েনি। শুধু বিদ্যুৎ খাতে নয় জ্বালানি তেল থেকে শুরু করে বিভিন্ন খাতে দুর্নীতি, লুটপাট, বিদেশে অর্থ পাচার করে দেশকে ক্ষতিগ্রস্ত দেশ থেকে পালিয়েছে। সবকিছুর দায়ভার নিতে হচ্ছে এই বিএনপি সরকারকে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যে সকল বাধা-বিপত্তি কেটে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে দৃশ্যমান মূলক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছে।
