প্রতিনিধি, মৌলভীবাজার · ১৯ অক্টোবর, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামীকাল মঙ্গলবার মৌলভীবাজার সফরে যাচ্ছেন। তাঁর সফরকে কেন্দ্র করে ব্যক্তিগত নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা পুলিশের ডিএসবি কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার সকাল নয়টায় মন্ত্রী সিলেটে তাঁর নিজ বাসভবন থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হবেন। বেলা ১১টায় তিনি মৌলভীবাজারে পৌঁছে জেলা প্রশাসকের নির্ধারিত বিভিন্ন শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তিনি শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সফর শেষে রাত আটটায় তিনি মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। রাত ১০টায় সিলেটে পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
এদিকে মন্ত্রীর সফরকালীন নিরাপত্তার জন্য ‘পাপা ডেল্টা-১’ কলসাইনে প্রটেকশন ডিউটির দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনে মৌলভীবাজার পুলিশ লাইনস থেকে একজন সশস্ত্র উপপরিদর্শক (এসআই) ও ছয়জন কনস্টেবল মোতায়েন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
