খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার কাজিপাড়ায় মেসার্স কাজি ফোমের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা সব মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কাজিপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির তুলার গোডাউনে এ আগুন লাগে। প্রাথমিক তথ্যমতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা সব মালামাল পুড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির মালিক গাজিউর রহমান (৫৫)। তিনি মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত সুলতান মিয়া।
অগ্নিকাণ্ডের ঘটনায় অন্য কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
