তবে নালিশি জমিতে সরেজমিন তদন্তকালে আবেদনকারী মো. শফিকুল ইসলামের দখল পরিলক্ষিত হওয়ার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্তের সময় বিবাদী উপস্থিত না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বলেও প্রতিবেদনে জানানো হয়।
সার্বিক নথিপত্র ও প্রমাণাদি বিশ্লেষণ করে বিবাদীর নামে সম্পন্ন ১২৩৬২(IX-I)/২০২৫-২৬ নম্বর নামজারি ও জমা খারিজ সঠিক বলে আদেশে উল্লেখ করা হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, 1950-এর ১৫০ ধারার আওতায় দাখিল করা আবেদন নামঞ্জুর করে মামলাটি নথিজাত করার নির্দেশ দেওয়া হয়।
গত ২০ মে ২০২৬ তারিখে স্মারক নম্বর ০৩.৪৫.৬১১৩.০০০.১৯.০৫২.২৬-১৫৫৭-এর মাধ্যমে আদেশটি জারি করেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন। আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং ডাকাতিয়া ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।
The post ভালুকায় এসি ল্যান্ড ইকবাল হোসেনের আদেশে ক্রয়কৃত জমির নামজারি পূর্ণবহাল appeared first on ভোরের চেতনা.
