দেশটির রাজধানী প্যারিসে মূল বিক্ষোভ মিছিলের পথ শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তে সীমিত করে দিয়েছে কর্তৃপক্ষ। মিছিলটি যাতে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থাও নিয়েছে সরকার। এছাড়া পুলিশের অভিযানে অস্ত্র ও গ্যাস মাস্ক জব্দ করা হয়েছে।
ফ্রান্সজুড়ে বিক্ষোভ ঘিরে ১৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ। স্কুলে অর্থায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে নতুন বিক্ষোভের মধ্যে দাঙ্গা, লুটপাট ও সরকারি স্থাপনায় হামলা ঠেকাতে দেশজুড়ে হাজারো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। খবর বিবিসি।
দেশটির রাজধানী প্যারিসে মূল বিক্ষোভ মিছিলের পথ শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তে সীমিত করে দিয়েছে কর্তৃপক্ষ। মিছিলটি যাতে শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থাও নিয়েছে সরকার। এছাড়া পুলিশের অভিযানে অস্ত্র ও গ্যাস মাস্ক জব্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দেশটির পুলিশ জানিয়েছে, শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।
গত সপ্তাহে ফ্রান্সে দাঙ্গা ও লুটপাটে হাজারো ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই ঘটনায় ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছিল। নতুন করে সহিংসতা ঠেকাতে প্যারিস, মার্সেই ও লিয়ঁসহ বিভিন্ন শহরে কারফিউ, স্থাপনা বন্ধ রাখা এবং বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কিছু এলাকায় বিক্ষোভের অনুমতি দেয়া হয়েছে।
