জার্মানিতে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল


জার্মানির আর্থিক নিয়ন্ত্রক সংস্থা বাফিন ইরানের ব্যাংক সাদেরাতের হামবুর্গ শাখার লাইসেন্স বাতিল করেছে। একই সঙ্গে ব্যাংকটির কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এরআগে সেপ্টেম্বর মাসে বাফিন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সেপাহর জার্মান শাখাকে দেউলিয়া ঘোষণা করেছিল।
বিজ্ঞাপন
বাফিন জানিয়েছে, আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন এবং চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনে ব্যর্থ হওয়ায় গত বছরই ব্যাংক সাদেরাতের লাইসেন্স বাতিল করা হয়েছিল।
সংস্থাটি আরো জানায়, গত মাসে হামবুর্গের একটি আদালত ব্যাংকটির কার্যক্রম গুটিয়ে ফেলার জন্য একজন লিকুইডেটর (তত্ত্বাবধায়ক) নিয়োগ করেছে।
বাফিনের ভাষ্য, এর ফলে প্রতিষ্ঠানটি আর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ব্যাংকটিতে ১৩ জন কর্মী ছিলেন। ব্যাংকটির সম্পদের পরিমাণ ছিল ছয় কোটি ২৪ লাখ ইউরো, যা মার্কিন মুদ্রায় প্রায় ৭ কোটি ১৬ লাখ ১৬ হাজার ডলার।
সূত্র: আলজাজিরা
আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

