দেওয়ানগঞ্জ সংবাদদাতা
জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপি থেকে বাংলাদেশ নাগরিক পাটি (এনসিপি)’তে যোগ দিয়েছেন ডাক্তার মোঃ এনামুল। তিনি দেওয়ানগঞ্জ উপজেলা চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দেওয়ানগঞ্জ উপজেলার এনসিপির যে কমিটি কমিটি গঠিত হয়েছে এতে তিনি আহবায়ক হিসেবে এবং সদস্য সচিব হিসেবে সৌরভ হাসান সহ ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১৫ অক্টোবর এই কমিটির অনুমোদন প্রকাশিত হয়। বাংলাদেশ নাগরিক পাটি (এনসিপি)’র দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ডাক্তার এনামুল হক এক প্রশ্নের উত্তরে এ সাংবাদিককে জানান, আমি একান্ত ব্যক্তিগত বিশেষ কারণে এনসিপিতে যোগদান করেছি। ৩০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ নাগরিক পাটি (এনসিপি)’র দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সৌরভ হাসান।
The post দেওয়ানগঞ্জে বিএনপি থেকে বাংলাদেশ নাগরিক পাটি (এনসিপি)’তে যোগ দিলেন এনামুল first appeared on দৈনিক আজকের জামালপুর.
