ছবির ক্যাপশন: .
>> মো. বেল্লাল হাওলাদার
ঢাকাস্থ কলাপাড়া উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ-২৫) ইস্কাটন রোডের পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ড. মো. ফেরদৌস আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান (সিআইপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি বশির উল্লাহ, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান, বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপির এবিএম মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী ৪ সংসদীয় আসনের এমপি মনোনীত প্রার্থী ও কলাপাড়া উপজেলার আমীর, মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ূম প্রমুখ। এছাড়াও সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃৃন্দ এবং কলাপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের শান্তি-শৃংখলা ও মানুষের কল্যাণের জন্য বিশেষ দু'আ মোনাজাত পরিচালনা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ।
উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, ঢাকায় বসবাসরত কলাপাড়া উপজেলার রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধি।
