অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি বাবু উৎফল রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু অলক কুমার দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, শ্রী বলরাম চক্রবর্তী, বিএনপি নেতা আবদুল মাবুদ মাবু, আ ক ম মোজাম্মেল হক, মো. আজম খান, অঞ্জন প্রসাদ ও কামাল উদ্দিন তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অমিতাভ চৌধুরী টিটো ও তপন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক বাবু দাশ বাবলু, মাস্টার রূপক ঘোষ, অসীম চক্রবর্তী, মাস্টার রতন চক্রবর্তী, গৌরাঙ্গ চক্রবর্তী, প্রদীপ কান্তি হোড়, বাবলা ধর, সোনা দেব, সরোজ সেনগুপ্ত, পলাশ দেব, প্রবাল চক্রবর্তী, সুশান্ত চক্রবর্তী, শিমুল পাল, বিপ্লব দেবসহ বরমা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকারভোগীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা তুলে ধরা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
The post চন্দনাইশে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের বস্ত্র বিতরণ appeared first on ভোরের চেতনা.
