৩১ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৩১ মিনিট আগে
স্টার অনলাইন রিপোর্ট
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫১২ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহে দুইজন এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৮ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৮ হাজার ৫০২ জন।
