মোঃ সুজা মিয়া, রংপুর প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা থেকে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে রংপুর অঞ্চলে দুর্গাপূজার উৎসবকে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
