ছবির ক্যাপশন: ..
সরকার বি/ধ/বা কার্ড দিলে এমপির বউ সবার আগে এই কার্ড নেবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের এমপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তির আয়োজিত এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন পাঁচ শতাধিক শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সারের ডিলার নিয়ে কিছুদিন আগে নিয়োগপ্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও সারের ডিলার পেয়েছে, আবার এমপির শালীও কার্ড পেয়েছেন। এখন যদি সরকার বি/ধ/বা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড আগে নেবে। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বে/কা/র কার্ডও তারা আগে পাবে। এই নি/চু মন-মানসিকতা ত্যা/গ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি, যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশাই করি।
