ভিডিয়ো পোস্ট করে কী বললেন জ়ায়ন?ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
মুম্বইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান, তাঁর প্রেমিকা লেখিকা ওয়াশিংটন এবং অভিনেত্রী জ়ায়ন মারি খান। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা পরেই সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিয়ো পোস্ট করলেন জ়ায়ন। সেখানে তাঁর হাত, আঙুল ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিয়োর সঙ্গে জ়ায়নের লেখা বার্তাও নজর কেড়েছে। আমির খানের ভাইঝির এই পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
রবিবার, ১১ অক্টোবর ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন জ়ায়ন মারি খান। সেখানে ক্যামেরার সামনে নিজের শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ দেখান তিনি। তাঁর হাত, আঙুল এবং পায়ে সেই চিহ্নগুলি দেখা যায়। এর পরেই নিজের অভিজ্ঞতা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেন অভিনেত্রী।
জ়ায়ন বলেন, 'আমাদের এতটা ভয় দেখাবেন না যে শেষ পর্যন্ত আর কোনও ভয়ই অবশিষ্ট না থাকে।' ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, 'ইন্টারনেটের মাধ্যমে রাষ্ট্রের ভূমিকা প্রকাশ্যে তুলে ধরার কথাই বোঝাতে চেয়েছেন তিনি।
১০ অক্টোবর, শনিবার মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন জ়ায়ন মারি খান, ইমরান খান এবং লেখিকা ওয়াশিংটন। তিনজনকেই আটক করে মুম্বই পুলিশ। পরে তাঁদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
