বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন।
সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।
