ক্ষুব্ধ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো
পুরুলিয়া মেডিক্যাল কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেখানে গিয়ে তিনি দেখেন সর্বত্র আবর্জনায় ভর্তি। হাসপাতাল থেকেই সটান স্বাস্থ্যমন্ত্র কে ফোন করে মেডিক্যাল কলেজের পরিস্থিতির কথা জানান সাংসদ। এ নিয়ে কঠিন পদক্ষেপ করার দাবি করেন জ্যোতির্ময় সিং মাহাতো।
