কটিয়াদীতে ১৮ মামলার আসামি সাজন ঘোষ গ্রেপ্তার
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কিশোরগঞ্জের কটিয়াদীতে তিন মামলায় সাজাপ্রাপ্ত ও ১৮ মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে পৌরসভার ভোগপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাজন ঘোষ ভোগপাড়া এলাকার হরি ঘোষের ছেলে। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। এসব মামলা গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, সাজন ঘোষের বিরুদ্ধে তিনটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে সাজন ঘোষকে আদালতে পাঠানো হবে।

