সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের নিজ নিজ বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিগজান গ্রামের আজিবুর রহমান (৩০) ও জয়নুল মিয়া (২৫)।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের ছয়জনের বিরুদ্ধে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ধর্মপাশা থানায় একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন আজিবুর রহমান ও জয়নুল মিয়া।
তিনি আরও জানান, শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
