আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস— CJP-র দুই নেতার ৫ দিনের জেল হেফাজত। নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে গেট টপকে ঢুকে বিক্ষোভ দেখানোর অভিযোগে মঙ্গলবারই CJP-র নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে আটক করেছিল দিল্লি পুলিশ। পরে বুধবার সকালে সৌরভ ও আশুতোষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এর পরে ম্যাজিস্ট্রেটের সামনে দুই CJP নেতাকে হাজির করানো হলে তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অজিঙ্ক শিন্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।
