প্রতিনিধি, মৌলভীবাজার · ২৩ অক্টোবর, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সফরে আসছেন। সফরকালে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং দলের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সম্মেলনে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সার্কিট হাউসে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন ডা. শফিকুর রহমান। এরপর সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে যোগ দেবেন তিনি।
কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার আমির প্রকৌশলী মো. শাহেদ আলী ও সেক্রেটারি মো. ইয়ামীর আলী।
গুগলে আমাদের খবর পেতে
