Published : 15 Oct 2026, 08:08 PM
Updated : 15 Oct 2026, 08:08 PM
সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃ্ত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাাম আলমগীর।
বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ছিলেন একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। দেশ ও মানুষের কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুন্সীগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
