নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স ৫৫ হলেও আবেদনের সুযোগ পাবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (এসইও থেকে ইভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস প্যাকেজে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ইত্যাদি) ওপর ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৫৫ বছর
কর্মস্থল: যে কোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৬
