
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
কোজাগরী লক্ষ্মীপুজোর আগে নদিয়া বেথুয়াডহরীতে ঘি ও পনিরের দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। খাদ্যের গুণগত মান বজায় রাখতে এই পদক্ষেপ। দোকানে চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা-দুর্গন্ধযুক্ত খাদ্যসামগ্রী মিলতেই আধিকারিকরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। ঘি ও পনিরের নমুনা সংগ্রহ করে দোকানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। আগামী দিনে জেলা জুড়ে এমন অভিযান চলবে বলে জানান তাঁরা। ঘি ও পনির বিক্রেতার দাবি, তাঁর ফুড লাইসেন্স আছে। তবে, খাদ্যের গুণগত মান প্রমাণ করতে পারেননি তিনি।
