নড়াইলে স্ত্রী লাশ বাড়িতে রেখে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন স্বামী স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামে। স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর স্বামী মৃত্যু হয়। স্বামী মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যা (৬০) ও তার স্ত্রী নিলুফ বেগম (৫০)।
জানা গেছে, নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী নিলুফ বেগম(৫০) প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। এমন অবস্থায় গত শনিবার রাত ২টার দিকে নিজ বাড়িতে মারা যান রোমান মোল্যা স্ত্রী। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান তিনি। ওই মসজিদের নিয়মিত মোয়াজ্জিন রোমান মোল্যা নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অন্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
তুলারামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউনিয়নের সদস্য জাহাঙ্গীর কাজী বলেন, মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ওই গ্রামের রোমান মোল্যার স্ত্রী নিলুফ বেগম(৫০) শনিবার রাতে অসুস্থ্যতা জনিত কারনে মৃত্যু বরণ করেন। রোববার ভোররাতে স্ত্রীর মরদের বাড়িতে রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মসজিদে যান তিনি। সেখানে নামাজের মধ্যেই তিনি অসুস্থ্য হয়ে পড়ে কিছুক্ষন পরে মৃত্যু বরণ করেন। রোমান মোল্যার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট ছেলে জসিম মোল্যা কুয়েত প্রবাসী।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১১ অক্টোবর) জোহর নামাজ বাদ স্বামী-স্ত্রীর একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার ছোট ছেলে জসিম বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
কেএম
