‘অগ্রযাত্রার চার বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে জাতীয় দৈনিক ‘কালবেলা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এবং পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে দৈনিক কালবেলার মৌলভীবাজার প্রতিনিধি আশরাফ আলীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার নির্বাহী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য দেন- মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, মৌলভীবাজার সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, শেখ বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান, সাংবাদিক মোক্তাদির হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন- সাপ্তাহিক মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশীদ মহসীন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি শ ই সরকার জবলু, দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি রিপন মিয়া, দৈনিক জনবাণীর মনজু বিজয় চৌধুরী, দীপ্ত নিউজের দুরুদ আহমদ, শাহরিয়ার সাকিব ও সুহেল আহমদ।
পরে অতিথিরা কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
