ছবির ক্যাপশন: .
ক্রীড়া সংবাদ:
বিশ্বকাপের নকআউট পর্বে ২৪ বছর পর পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে ব্রাজিল। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দল। ৫৬তম মিনিটে কাসেমিরোর গোলে সমতায় ফেরার পর যোগ করা সময়ের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় গাব্রিয়েল মার্টিনেল্লির নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।
এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে থেকেও সর্বশেষ জয় পেয়েছিল ব্রাজিল ২০০২ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ ২৪ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি করল সেলেসাওরা।