রোজকার ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে সুযোগ পেলেই ব্যাগ পত্র গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন অনেকেই। কিন্তু সবসময় একঘেয়েমি কাটানোর জন্য ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই ছুটির দিনে অবসরযাপনের জন্য হলিডে হোম-গুলির জুড়ি মেলা ভার।
শুধুমাত্র বেশ কিছু জিনিস মাথায় রেখে ঘরের সাজসজ্জায় পরিবর্তন আনতে পারলেই এখনকার দিনে যে কোন হলিডে হোমকেও একটি সুন্দর রিসর্ট-এর মত সাজিয়ে তোলা যেতে পারে। আর তার জন্য একেবারেই দামি কোন আসবাবপত্রেরও প্রয়োজন হয় না। কম খরচে হলিডে হোমে রিসর্ট-এর মতো ছুটির আমেজ উপভোগ করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, খোলামেলা পরিবেশ আর সঙ্গে থাকা চাই বেশ কিছু আরামদায়ক ব্যবস্থা।
ছুটির দিনে সকালটা যাতে সুন্দর ভাবে শুরু করা যায় তার জন্য প্রথমেই নজর দিতে হবে অবসরযাপনের জন্য সঠিক জায়গা নির্বাচনের ওপর। বন্ধুবান্ধব হোক কিংবা পরিবারের সদস্যদের সাথে ছুটি কাটানোর জন্য প্রথমেই বেছে নিন এমন একটি আরামদায়ক পরিবেশ যেখানে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাস চলাচল করে। তাই বাড়িতেই যদি বড় জানালা, খোলা বারান্দা আর সেই সাথে ছোট্ট একটা বাগান থাকে তাহলে ব্যাস আর কি চাই। তাহলে অনায়াসেই হলি ডে হোমে বসে পাওয়া যাবে রিসর্ট-এর মত অনুভূতি। সেই সাথে অতিরিক্ত পাওনা হিসেবে থাকে একেবারে ঘরোয়া পরিবেশে থাকার সুযোগ।
ছুটির দিনে সবাই যেমন পরিবার বন্ধু বান্ধবদের সাথে আনন্দে সময় কাটাতে ভালোবাসেন তেমনি প্রত্যেকেরই অল্প সময়ের জন্য হলেও, একেবারে নিজস্ব কিছু সময় থাকে। তাই সবার প্রাইভেসির কথা মাথায় রেখে বাড়ির মধ্যে এমন কিছু জায়গা রাখা দরকার যেখানে কেউ চাইলেই নিজের মতো সময় কাটাতে পারেন। সেটা গান শোনা হতে পারে কিংবা বই পড়া, সিনেমা দেখা অথবা অন্য যে কোন কিছু।
https://youtu.be/Lrfrhq_IvfY?si=DXvsiM35TgL1Q4Ra
অবসর যাপন মানে শুধুই আরামদায়ক পরিবেশে ছুটি কাটানো নয় সেই সাথে ভালো খাওয়া দাওয়ার পাশাপাশি বিশ্রাম নেওয়ার জন্য আরামদায়ক বিছানা থেকে শুরু করে সবাই মিলে একসাথে বসে গল্প করার মত আরামদায়ক বসার জায়গার উপরেও সমান ভাবে গুরুত্ব দেওয়া দরকার। আর অবশ্যই দরকার পরিষ্কার-পরিচ্ছন্ন বাথরুম। এমনকি স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত বিধি নিষেধ গুলিও মেনে চলা জরুরী।
আর এই ভাবেই ছুটির দিনে একটি হলিডে হোম কেও অনায়াসে আকর্ষণীয় করে তোলা যেতে পারে, শুধুমাত্র সঠিক কিছু পরিকল্পনার সাহায্যে। আর তার জন্য দামি কোন আসবাপত্রেরও প্রয়োজন নেই। আসলে, প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য, মুহূর্ত তৈরির জন্য প্রয়োজন শুধু সঠিক পরিবেশ আর পরিকল্পনা।
