তিনি আরও জানান, মিলন মোল্লার পৈতৃক বাড়ি বাগেরহাট সদর এলাকায়। তাঁর বাবার নাম মৃত রায়হান মোল্লা। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদা বেগমকে বিয়ে করেন তিনি। এরপর থেকে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আর্থিক অনটনের মধ্যে দিন কাটত মিলন মোল্লার পরিবারের। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং তাঁর স্ত্রী ভিক্ষা করে সংসারে সহযোগিতা করতেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মিলন মোল্লার মরদেহ উদ্ধার করে রোববার দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
The post শরণখোলায় আমগাছ থেকে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার appeared first on ভোরের চেতনা.
