দুপচাঁচিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানের ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার গোবিন্দপুর ইউনিয়নে চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। এ সময় সুমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক দেলোয়ার হোসেনকে ৩০ হাজার, দুই ভাই দই অ্যান্ড মিষ্টির মালিক হারু গোস্বামীকে ১৫ হাজার, ভাই ভাই দই অ্যান্ড মিষ্টি ভান্ডারের মালিক জাহাঙ্গীর আলমকে ৭ হাজার, থ্রি স্টার দই অ্যান্ড মিষ্টির মালিক শামীম হোসেনকে ৭ হাজার ও আরাবিয়া সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সেনেটারি ইন্সপেক্টর মমতা রানীসহ সঙ্গীয় ফোর্স।