সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা গ্রামে বিজয়া দশমী উপলক্ষে চিত্ত ছায়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চিকিৎসা ও বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক রোগী চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ এই কর্মসূচির আয়োজন করেন। তার প্রয়াত পিতা–মাতার স্মরণে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি গরীব ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণও করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

