অনলাইন ডেস্ক: জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুলতান’স ডাইন। জনপ্রিয় এ রেস্তোরাঁটি ম্যানেজার (শাখা কার্যক্রম) পদে জনবল নিয়োগ দেবে। গত ১৪ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে সুলতান’স ডাইনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: ম্যানেজার (শাখা কার্যক্রম)
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁয় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
এটিভি/এসটিও
