প্রতিবেদন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৮৬ জন
সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া ৩৫ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
প্রতিবেদন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৪ হাজার ৫৫১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৫৭ জনের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বাধিক ৫৭১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া চট্টগ্রামে ২৮২, সিলেটে ১৩৬, বরিশালে ১১৮, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ৪০ ও রংপুরে ১৮ জনের মধ্যে এ উপসর্গ দেখা গেছে।
