অটলের সেঞ্চুরিতে অটল আফগানিস্তান, লড়ছে বাংলাদেশ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
-->‘আমি যেভাবে এগোচ্ছি, তাতে বেশ খুশি। আমরা এখন শুধু ভাবছি। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’- চতুর্থ দিনের খেলা শেষে কথাগুলো বলেছিলেন সেদিকুল্লাহ অটল। আজ (১৩ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের শেষ দিনের খেলায় তিনি ও তার দল সেই লক্ষ্যে স্থির আছে। এতে করে কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জয়ের পথ।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এখন চলছে চা পানের বিরতি। পঞ্চম ও শেষ দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২৬৫ রান। অটল তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিনি অপরাজিত আছেন ১০৫ রানে। দিনের শুরুতে রিটায়ার্ড হার্ট হওয়া হাশমতউল্লাহ শহিদি ফিরেন ব্যাটিংয়ে।
শেষ দিনের প্রথম দুই সেশনে তিন উইকেট শিকার করতে পেরেছে টাইগার বোলাররা। মধাহ্নভোজের বিরতির আগে ইকরাম আলিখিলকে লিটন দাসের ক্যাচ বানান ইবাদত হোসেন। বিরতির পর, দ্বিতীয় সেশনে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। তার ঘূর্ণিতে আউট হন ইসমত আলম। এরপরই ব্যাটিংয়ে ফিরেন হাশমতউল্লাহ। ব্যক্তিগত ৩৬ রানে তিনি মিরাজের দ্বিতীয় শিকার হন।
আরও পড়ুন
হাশমতউল্লাহ আউট হলে ব্যাটিংয়ে নামেন ইয়ামিন আহমেদজাই। একমাত্র টেস্টের সবশেষ সেশনে তাকে নিয়ে লড়াইয়ে ফিরবেন অটল। জয়ের জন্য তাদের প্রয়োজন ২১৪ রান। আর বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট।
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
-->পুরুষদের টেস্ট ক্রিকেটে সফল রান তাড়ার বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সামনে। আজ (১৩ অক্টোবর) ম্যাচের শেষ দিনে কঠিন লক্ষ্য তাড়া করে জয়ের জন্য লড়ছে দল দুটি। তাদের যেকোনো একটি দল নির্ধারিত লক্ষ্য অর্জনে সফল হলে টেস্ট ক্রিকেটে তৈরি হবে নতুন ইতিহাস।
ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২১ রানের লক্ষ্য তাড়া করছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে আফগানদের লক্ষ্য ৪৭৯ রানের। টেস্ট ক্রিকেটে বর্তমানে সফল রান তাড়ার সর্বোচ্চ রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৩ সালে সেন্ট জনসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের লক্ষ্য পেরিয়ে জয় পেয়েছিল ক্যারিবীয়রা। এখন অবধি অক্ষত সেই রেকর্ড।
টেস্ট ক্রিকেটে সফল রান তাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৪ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ১৯৪৮ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪০৪ রানের লক্ষ্য অতিক্রম করেছিল তারা।
আরও পড়ুন
এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত। ১৯৭৬ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৩ রান তাড়া করে জয় পেয়েছিল দলটি। আর পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজেরই আরেকটি কীর্তি। ২০২১ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৩৯৫ রান তাড়া করে জিতেছিল তারা।
পাপ্পু/
আরও পড়ুন
পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার দল ঘোষণা, বাদ ডিকভেলা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
কুশল মেন্ডিস। ছবি: সংগৃহীত
-->পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার ঘোষিত এই দলে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কুশল মেন্ডিস। তার নেতৃত্বে আসন্ন সিরিজে খেলবে লঙ্কানরা। তবে দলে জায়গা হয়নি ভারতের বিপক্ষে সিরিজে খেলা উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলার।
দলে সুযোগ পেয়েছেন পেসার ইশান মালিঙ্গা ও উইকেটকিপার অঞ্জলা বান্দারা। ডিকভেলার পরিবর্তে ডাক পড়েছে বান্দারার। এ ছাড়া দলে রাখা হয়েছে ওপেনার পাথুম নিশাঙ্কাকে। তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৭ নভেম্বর লাহোরে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় বর্তমানে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। অন্যদিকে, মাত্র ৪.৬৩ পয়েন্ট শতাংশ নিয়ে তালিকার তলানিতে রয়েছে পাকিস্তান।
আরও পড়ুন
শ্রীলঙ্কার টেস্ট দল
কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা (ফিটনেস সাপেক্ষে), পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনাঞ্জয়া ডি সিলভা, অঞ্জলা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাত জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও ইশান মালিঙ্গা।
অনিক/
আরও পড়ুন
খেলোয়াড়ের গুরুতর চোটে আইনি পদক্ষেপের পথে লিলে
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
-->ফরাসি ক্লাব লিলের ডিফেন্ডার টিয়াগো সান্তোসের গুরুতর হাঁটুর চোটকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। লে হোভারের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে বিপজ্জনক ট্যাকলের শিকার হয়ে সান্তোসের এসিএল ও মেনিস্কাস ছিঁড়ে গেছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে তার ক্লাব লিলে।
গত শনিবার (৯ অক্টোবর) ম্যাচের প্রথমার্ধে লে হোভারের মিডফিল্ডার আমির রিচার্ডসনের ট্যাকলে ডান হাঁটুতে গুরুতর চোট পান ২৪ বছর বয়সি সান্তোস। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় তার হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
ঘটনাটিতে রেফারি ফাউল দিলেও রিচার্ডসনকে কোনো কার্ড দেখাননি। তবে লিলের দাবি, ট্যাকলটি সরাসরি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল। এ ঘটনায় ফরাসি পেশাদার ফুটবল লিগের (এলএফপি) কাছে বিষয়টি শৃঙ্খলা কমিটিতে পাঠানোর অনুরোধ জানিয়েছে ক্লাবটি। একই সঙ্গে ম্যাচ অফিশিয়ালদের ভিডিও পর্যালোচনা প্রক্রিয়া নিয়েও ব্যাখ্যা চেয়েছে তারা।
আরও পড়ুন
এক বিবৃতিতে লিল জানিয়েছে, ‘এলওএসসি সব ধরনের আইনি উপায় খতিয়ে দেখছে। নিজেদের ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় যেকোনো আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার ক্লাব সংরক্ষণ করে। টিয়াগো তার অধিকার রক্ষায় যে পদক্ষেপই নিক না কেন, ক্লাব তাকে সমর্থন জানাবে।’
অন্যদিকে, সান্তোসের দ্রুত সুস্থতা কামনা করেছে লে হোভার। তবে ক্লাবটির বক্তব্য, ম্যাচের রেফারি কিংবা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-কেউই ওই ট্যাকলকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করেননি।
লে হোভার আরও বলেছে, ‘এ বিষয়টি বিবেচনায় রেখে এইচএসি ফ্রেন্স ফেডারেশন এবং এলএফপির কাছে তাদের খেলোয়াড়কে ঘটনার পর শাস্তি দেওয়ার জন্য লিলের এই প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে- কারণ এ ধরনের সিদ্ধান্ত বর্তমান নিয়মের বাইরে পড়ে।’
এদিকে, সান্তোসের জন্য হাঁটুর গুরুতর চোট নতুন নয়। এর আগে ২০২৪ সালে বাম হাঁটুর এসিএল ইনজুরিতে পড়েছিলেন পর্তুগিজ এই ডিফেন্ডার। নতুন চোটে তার মাঠে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাপ্পু/
আরও পড়ুন
গিল ৫, শেফালি ২
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম
ছবি: সংগৃহীত
-->সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের পুরুষ দলের অধিনায়ক শুভমান গিল ও নারী দলের ওপেনার শেফালি ভার্মা। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাদের আইসিসির মাসসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়েছে।
গিলের ক্যারিয়ারে এটি পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জয়। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন ভারতের অধিনায়ক। সিরিজের প্রথম ম্যাচে ১১০ রান করেন তিনি। পরের ম্যাচে খেলেন অপরাজিত ২২৩ রানের বিধ্বংসী ইনিংস। তার এই দুই ইনিংসেই রান তাড়া করে জয় পায় ভারত।
পুরস্কার জিতে উচ্ছ্বাস প্রকাশ করে গিল বলেন, ‘পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জেতাটা দারুণ অনুভূতির। এই সম্মানের জন্য নির্বাচক প্যানেলের প্রতি আমি কৃতজ্ঞ।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘এত রান করতে পেরে আমি ভীষণ সন্তুষ্ট। আর নিজেদের মাঠে দর্শকদের সামনে সফলভাবে রান তাড়া করে দলের জয়ের অংশ হতে পারাটা আরও বিশেষ কিছু। সমর্থকদের ভালোবাসা ও সমর্থন সব সময় আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগায়।’
অন্যদিকে, শেফালির ক্যারিয়ারেও এটি দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জয়। সেপ্টেম্বরে নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ভারতের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২২ বছর বয়সী এই ওপেনার।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে পাঁচ ইনিংসে ২৩৬ রান করেন শেফালি। এরপর জাপানের নাগোয়া শহরে এশিয়ান গেমসে তিন ম্যাচে করেন ১৮৮ রান। তার ব্যাটিংয়ে দুই টুর্নামেন্টেই শিরোপা জেতে ভারত। দ্বিতীয়বার এই পুরস্কার জিতে শেফালি বলেন, ‘আবারও আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জেতা আমার জন্য অবিশ্বাস্য সম্মানের।
অনিক/
