ভারতে আটক ২ পুলিশকে শিগগিরই ফেরত আনা হবে: বিজিবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল (আশাবাড়ী) সীমান্তে মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত ভারতে প্রবেশ করা দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত...
প্রতিবেদককুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল (আশাবাড়ী) সীমান্তে মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত ভারতে প্রবেশ করা দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে বাহিনীর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, আটক সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাদের কোনো সমস্যা হয়নি। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশা বাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালান ওই দুই পুলিশ সদস্য। এ সময় পুলিশ দেখে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করতে গিয়ে পাহাড় ও জঙ্গলের কারণে ভুলবশত তারা সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েন।
ব্রিফিংয়ে সীমান্ত পরিস্থিতির পাশাপাশি শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিয়েও তথ্য প্রদান করা হয়।
বিজিবির পরিচালক জানান, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এর মধ্যে দুর্গম ও দূরবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছে দিতে প্রায় ২১টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
