নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
বাঙালি দুর্গাপুজোর পরে কোজাগরী লক্ষ্মীপুজোর আনন্দে মেতেছে। কিন্তু হুগলির চুঁচুড়া রবীন্দ্রনগর বাজারের ছবি আলাদা। সেখানে প্রতিমা, ফল ও সবজির দাম অত্যন্ত চড়া। ফলে পুজোর কেনাকাটা করতে গিয়ে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। ছোট প্রতিমা মিলছে ২০০-২৫০ টাকায়। আর মাঝারি প্রতিমার দাম ১২০০-১৫০০ টাকা। একইভাবে বেগুন, পটল-সহ নানা সব্জি এবং ফলের দামও আকাশছোঁয়া। ক্রেতারা জানান, লক্ষ্মীপুজোর বাজারে প্রতিমা থেকে ফল সবজি সবকিছু ঊর্ধ্বমুখী হওয়ায় তাঁদের পকেটে টান পড়ছে বলে বাজেটে কাটছাঁট করতে হচ্ছে।
