গাজীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের ‘সাফল্যের যাত্রা বিজনেস মিটআপ-২০২৬’। এতে গাজীপুর ও কোনাবাড়ী এলাকার শতাধিক পরিবেশক ও খুচরা বিক্রেতা অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসায়িক সম্পর্ক জোরদার, পণ্যের গুণগত মান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনোভারের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথি ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে ব্যবসায়ীদের ইনোভারের সঙ্গে থেকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এ ক্ষেত্রে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার সোলায়মান হক, মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক, রিজিওনাল সেলস ম্যানেজার মো. তুষার খান ও মো. সিরাজুল ইসলামসহ গাজীপুর ও কোনাবাড়ী এলাকার পরিবেশক এবং খুচরা বিক্রেতারা।
অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
