নাচোলে গোপনে ভুজইল দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার ভূজইল দাখিল মাদ্রাসার গোপনে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করেছেন মাদ্রাসার সুপার মো: আমিনুল ইসলাম ।
গতকাল রোববার স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন । এ বিষয়ে স্থানীয়রা জানান বিগত দিনগুলোতেও মাদ্রাসার সুপার মো: আমিনুল ইসলাম একক সিদ্ধান্তে কমিটি গঠন করেছেন। স্থানীয়রা জানান গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে ফেলে আমরা কেউ কোন ভাবে জানতে পারি না।
তারা আরো জানান এবার ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে মাদ্রাসার সুপার তফসিল ঘোষণা করেন। স্থানীয়রা মনোনয়ন ফরম ও উত্তোলন করেন। কিন্তু নির্বাচন দেওয়ার আগে মাদ্রাসার সুপার তার পছন্দের ব্যক্তির নামে গোপনে কমিটি তৈরির চেষ্টা করে। ভূজইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও শিক্ষিকারা বলেন গোপনে ম্যানেজিং কমিটি গঠন হচ্ছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানিনা। স্থানীয়রা গোপন কমিটি নিয়ে তীব্র প্রতিবাদ করলে ভূজইল দাখিল মাদ্রাসার সুপার মো:আমিনুল ইসলাম স্বইচ্ছায় অনির্দিষ্টকালের জন্য তার দায়িত্ব থেকে অব্যাহিত নেন। এবং তার সকল দায়িত্ব মাদ্রাসার সহকারী মোলবি আব্দুর রহমান কে লিখিতভাবে হস্তান্তর করে।
এ বিষয়ে নাচোল উপজেলার নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস বলেন এ বিষয়ে আমি কিছু জানি না স্থানীয়রা যদি লিখিত অভিযোগ করেন তাহলে আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো। এলাকাবাসি এই মাদ্রাসাটি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সমস্ত কাজকর্ম চলে এই বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
