নৈতিক কারণে পদত্যাগ করা এক বিষয়, আর ফৌজদারি অপরাধের অভিযোগ থাকা আরেক বিষয়। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কেন পদত্যাগ করেছেন, তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পূর্ব মেরুল বাড্ডার নিমতলা মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, এর আগে সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। ইশরাক হোসেনের অপরাধ কী, তা-ও স্পষ্ট করা হয়নি। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে পদত্যাগ কোনো সমাধান নয়।
দেশে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ইশরাক হোসেন বলির শিকার হয়েছেন। তাঁর দাবি, মাদকের মূল বিক্রি শুরু হয় কক্সবাজার থেকে। এটি স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা হলেও এ বিষয়ে কেউ কথা বলছেন না।
নাহিদ ইসলাম আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন, তা জানতে দেশবাসী অপেক্ষা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে সবচেয়ে বেশি দায় স্বরাষ্ট্রমন্ত্রীর।
এ ছাড়া সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমকে প্রহসন ও নাটক বলে অভিহিত করেন এনসিপির এই নেতা।
যে আই
